সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রতিদিনই নারী ও পুরুষের সমন্বয়ে দলে দলে বিভক্ত করে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল-দুপুর ও সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সদস্য সচিব মো: লিখন মন্ডল ও বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. উজ্জ্বল হোসেনের নেতৃত্বে নাসিক ৬নং ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসময় ধানের শীষের লিফলেট বিতরণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সালাম জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সদস্য সচিব মো: লিখন মন্ডল বলেন, “আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক অন্যায় সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখবেন। আমরা ৬ নং ওয়ার্ডের জণগণ সকলে ধানেরশীষের পক্ষে ভোট চাই। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দিতে চায়। আমরা মা-বোনদের কাছে ভোট চাই যেনো মান্নান ভাইকে বিজয়ী করে ইনশাআল্লাহ সংসদে পাঠাতে পারি।”
