সিদ্ধিরগঞ্জে মান্নানের ধানের শীষের পক্ষে বিশিষ্ট সমাজসেবক সামাদ মাহমুদের নেতৃত্বে প্রচারণা

সারাদেশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রতিদিনই নারী ও পুরুষের সমন্বয়ে দলে দলে বিভক্ত করে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল-দুপুর ও সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে নাসিক ৬নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আ: সামাদ মাহমুদের নেতৃত্বে। এসময় ধানের শীষের লিফলেট বিতরণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সালাম জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হয়। বিশিষ্ট সমাজসেবক আ: সামাদ মাহমুদ বলেন, “আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক অন্যায় সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখবেন। আমরা ৬ নং ওয়ার্ডের জণগণ ধানেরশীষের পক্ষে ভোট চাই। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দিতে চায়। আমরা মা-বোনদের কাছে ভোট চাই যেনো মান্নান ভাইকে বিজয়ী করে ইনশাআল্লাহ সংসদে পাঠাতে পারি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *